মুহতারাম মুফতি সাহেব! রাইসা খাতুন রমজান মাসে তার হায়েজ শুরু হওয়ার পর তিন দিনের আগে ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে রোজা রাখেন। পরবর্তীতে ১০ দিনের আগেই তার হায়েজ পুনরায় শুরু হয়। জানার বিষয় হলো;উক্ত মহিলার রোজার হুকুম কি? তার কয়টি রোজা কাযা করতে হবে? দলিল সহ জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মোমিনশাহী।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কোন মহিলার রক্ত প্রকাশিত হওয়ার পর কোন প্রক্রিয়ায় তা বন্ধ করতঃ পুনরায় শুরু হওয়ার দিন থেকে ১০ দিনের ভিতরে রক্ত দেখা দিলে সে রক্ত হায়েজ হিসেবে গণ্য হবে। তবে কতদিন হায়েজ গণ্য হবে, তা হায়েজ সংক্রান্ত শরয়ী নীতিমালা অনুযায়ী নির্ণিত হবে।
সুতরাং উপরোল্লেখিত বক্তব্য অনুযায়ী রমজান মাসে রাইসা খাতুনের হায়েজ আসার পর ওষুধ সেবনে তা বন্ধ করতঃ শুরু হওয়ার দিন থেকে দশ দিনের ভিতরে পুনরায় রক্ত আসায় সে ঋতুবতী হিসেবে গণ্য হবে। আর সে প্রদানে ঋতুবতী হলে অথবা তার হায়েজ দশ দিনের মাথায় বন্ধ হয়ে গেলে পরবর্তীতে পুরো দশদিন হায়েজ হিসেবে গণ্য হবে। কিন্তু যদি দশ দিনের মাথায় বন্ধ না হয় এবং তার আদত (অর্থাৎ অভ্যাস) থেকে থাকে, তাহলে আদত অনুযায়ী ঋতুবতী গণ্য হবে এবং সেই হিসেবে রোজা কাযা করবে।
মুখতাসারুলকুদুরী ১৯৫, বুশরা মাজমাউল আনহুর ১/৬৯ মানার, খুলাসাতুল ফাতাওয়া১/২৩১ রশিদিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল