মুহতারাম! ছায়েম একবার রোজা রাখার জন্য সেহরীর নিয়তে ঘুম থেকে ওঠেন, হাত মুখ ধুতে ধুতেই মসজিদে আজান দিয়ে দেয়। তবুও তিনি সেই সময় জলদি করে কিছু খান ও পান করেন। জানার বিষয় হলো; আজানের পর কতক্ষন পর্যন্ত খাওয়া ও পান করা যাবে, এবং তার এই রোজার হকুম কী? বিস্তারিত জানবেন।
নিবেদক: মোঃ রিফাত হোসেন।
الجواب بملهم الصدق والصواب
শরীয়া মতে সুবহে সাদিক থেকে রোজা আরম্ভ হয়ে যায়। ফলে রোজাদার এ মূহুর্তে পানাহার করার কোন সুযোগ নেই। আর ফজরের আজান স্বাভাবিক নিয়মানুসারে সুবহে সাদিকের পরই হয়ে থাকে। তাই ফজরের আজানের সময় বা পরে পানাহার করার দ্বারা রোজা সহীহ হয় না।
অতএব, প্রশ্নোক্ত সায়েম সাহেবের ফজরের আজানের পর পানাহারের দরুন তার ঐ দিনের রোজা সহীহ হয়নি, ফলে তার জন্য তা কাযা করা আবশ্যক। মাসআলা জেনেশুনে ইচ্ছাকৃত আযানের সময় বা পরে খেলে কাফফারাও আবশ্যক হবে।
আল মুলতাকাত: ৯০, জাওহারা: ১/৩০৩, খোলাসাতুল ফাতাওয়া ১/২৫৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল