রেদওয়ান সারাদিন টাচ মোবাইলে ভিডিও দেখে, গেমস খেলে। দিন দিন কমে যাচ্ছে সৃজনশীল যোগ্যতা। কি আশ্চর্য নব্য পশ্চিমাবাদের হাতিয়ার। কেড়ে নিচ্ছে মেধা শক্তি। মাদ্রাসার ছাত্র ক'জন তার বাড়িতে গাশতে গেল আসরের পর। তাকে বুঝালো দরদী কণ্ঠে। সে বুঝলো। চলছে তখন রমজান মাস। সে বলল, হুম! ঠিক আছে আর কখনো নামাজ-রোজা ছাড়বো না। তবে আপনাদের আরও আগে দাওয়াত দেওয়া উচিত ছিল। আমি তো মাদ্রাসার পাশেই থাকি। পরদিন সে ইমাম সাহেবকে বলে: হুজুর। দাঁতের ফাঁকে জমা খাওয়ারকণা পেটে গেলে কি রোজা ভেঙে যায়? বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম।

 

নিবেদক: মাহদী হাসান

 

الجواب بملهم الصدق والصواب

 

ফুকাহায়ে কেরামের ভাষ্যমতে দাঁতের ফাঁকে আটকে থাকাখাবার এক ছোলা থেকে কম পরিমাণের খাদ্য কণা রোজাবস্থায় গিলে নেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না। অতএব রোজাদার ব্যক্তির দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্যকণা এক ছোলা বুটের চেয়ে কম পরিমাণ হলে তা গিলে ফেলার দ্বারা রোজা ভঙ্গ হবে না। তবে পরিমাণে ছোলা কিংবা তার চেয়ে বেশি হলে তা গিলে ফেলার দ্বারা রোজা ভেঙে যায়।

তাবঈনুল হাকায়েকু ২/১৮২ মাজমাউল আনহুর ১/৩৬২ আল ফাতাওয়াস সিরাজিয়াহ ১৬১।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল