মুহতারাম! জনাব আনাছ সাহেব যেই দেশে বসবাস করেন সেখানে রোজা রাখতে হয় ১৭ ঘণ্টার উপর সময় ধরে। তাই তিনি ক্ষুধা নিবারক ঔষধ খেয়ে রোজা রাখেন। জানার বিষয় হল; এভাবে রোজা রাখার দ্বারা রোজার মধ্যে কোন সমস্যা হবে কিনা।
নিবেদক: রাকিবুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোজার ক্ষেত্রে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই মূল বিবেচ্য। এর পূর্বাপর কোন প্রকারের খাদ্য রোজার শুদ্ধতায় প্রভাব সৃষ্টি করেনা।
অতএব প্রশ্নোক্তসুরতেদীর্ঘ ১৭ ঘন্টা রোজা রাখা কষ্টকর হওয়ায় আনাস সাহেবের জন্য সেহরিতে ক্ষুধা নিবারক ঔষধ খেয়ে রোজা রাখতে কোন সমস্যা নেই। তবে তা রোজার উদ্দেশ্য বিরোধী হওয়ায় এমনটি করা উচিত নয়।
রেফারেন্স: শরহে বেকায়া (উমদাতুকুর (রআয়া) ২/২১১ মারাকিল ফালাহ ২৭২, কানযুদ দাকায়েক। (আন নাহরুল ফায়েক) ২/৫।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল