মুহতারাম মুফতি সাহেব! এক ব্যক্তির রমজান মাসে মোবাইলে খারাপ ভিডিও, গান দেখে বীর্যপাত হয়ে যায়। জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির রোজার হুকুম কি? কাযা-কাফফারা উভয়টি কি আবশ্যক হবে? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন মোমিনশাহী।
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে শারীরিক কোনো আচরণের মাধ্যমে বীর্যস্খলন ঘটালে রোজা ভঙ্গ হয়। নিছক কুভাবনা কিংবা কুদৃষ্টির ফলে বীর্য নির্গত হলে রোজা ভঙ্গ হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে অশ্লীল ভিডিও দেখার ফলে বীর্যপাত হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না। এক্ষেত্রে কাযা-কাফফারা কোনটাই আবশ্যক হবে না। তবে এরূপআচরণ নিতান্তই নিন্দনীয় ও গর্হিত। বিশেষত রোজা অবস্থায় তা অত্যন্ত জঘন্য কাজ।
সূত্র: তোহফাতুল ফুকাহাঃ১৬৯ মারুফিয়া, আসলঃ ২/১৫২ আহরার, ফাতাওয়ায়ে কাজীখান ১/১৩০ জাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল