জনাব সাদেক সাহেব ঈদের চাঁদ উঠেছে ভেবে ইতিকাফ থেকে বের হয়ে গেছে। পরে পানতে পারে যে চাঁদ উঠেনি। জানার বিষয় হলো, এখন তার কি করণীয়?

 

নিবেদক মুহা: মুহিবুল্লাহ (চাটগামী)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিতে সুন্নত ইতিকাফ ভেঙে গেলে রোজাসহ উক্ত দিনের কাজা করে নিতে হয়। চাই তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সাদেক সাহেব ঈদের চাঁদ উঠার পূর্বেই চাঁদ উঠেছে ভেবে এতেকাফ ছেড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার দরুন যেহেতু তার এতেকাফ ভেঙে গেছে। ফলে তার জন্য এর পরিবর্তে রোজাসহ একদিন এক রাতের এতেকাফ কাজা করা আবশ্যক।

সূত্র: তুহফাতুল ফুকাহা ১/৩৭৪ দারুল কুতুল ইলমিয়া, নূরুল ইযাহ ১৪৫ পৃ. নাহরুল ফায়েক ২/৪২.

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল