মুহতারাম, মোখতার সাহেব রাস্তায় যানজট হবে—এ আশঙ্কায় সূর্য ডোবার পূর্বেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে জানতে পারেন, তাঁর এমনটি করা বৈধ হয়নি। জানার বিষয় হলো, এমনটি করার কারণে তাঁর হজ আদায় হয়নি কি? আর হজ আদায় হয়ে থাকলে কোনো ধরনের ক্ষতি হবে কি?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ওজর না থাকলে শরয়ি দৃষ্টিতে হাজিদের জন্য জিলহজের ৯ তারিখ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব। আর বান্দা কর্তৃক কোনো কারণে ওয়াজিব ছুটে গেলে তার ওপর দম আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মোখতার সাহেব যথাসময়ে আরাফায় অবস্থান করায় উকুফে আরাফার ফরজিয়াত আদায় হয়ে তাঁর হজ সহিহ হয়ে গেছে। কিন্তু যানজটের অজুহাতে সূর্যাস্তের পূর্বে আরাফা থেকে বের হওয়ার কারণে ওয়াজিব ছুটে যাওয়ায় তাঁর ওপর একটি দম ওয়াজিব হবে।
রেফারেন্স: আল-বাহরুর রায়েক: ২/৫৯৬, যাকারিয়া। তাতারখানিয়া: ৩/৬১৪, ফারুকিয়া। জাওয়াহিরুল ফিকহ: ৪/১৩৩, করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল