বৈশাখ মাসে প্রচণ্ড রোদ্রে কৃষকরা ধান কেটে তা শুকিয়ে রাখেন। এবছর বৈশাখ মাসে রোজা হওয়ায় রোজা রেখে ধান কাটা আবার শুকানো কৃষকদের জন্য খুবই কষ্টকর। বৈশাখ মাস ছাড়া এ কাজ অন্য মাসে করার সুযোগ নেই। জানার বিষয় হলো; তাদের জন্য কোন রুখসত আছে কিনা? অন্যথায় তাদের জন্য কি করণীয়?

 

নিবেদক মো: মোসলেহ উদ্দীন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিতে কাজের কারণে রোজা না রাখার বা ভঙ্গ করার কোন অবকাশ নেই। তবে বিকল্প কোন পথ না থাকলে রোজা রাখার পর জ্ঞান হারা কিংবা জীবন নাশের ভয় হলে তখন রোজা ভাঙার অবকাশ আছে। এক্ষেত্রে উক্ত রোজা কাজা করলেই যথেষ্ঠ হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে কৃষকদের জন্য সকালে ঠাণ্ডার সময় কিংবা রাতে ধান কাটার সুযোগ থাকাবস্থায় দিনের বেলা ধান কাটার অজুহাতে রোজা ভঙ্গ করা জায়েজ নেই। সকাল বা রাতে সম্ভল না হলে রোজা রেখেই ধান কাটবে। এক্ষেত্রে জ্ঞানহারা বা জীবন নাশের ভয় হলে রোজা ভঙ্গ করে পরবর্তীতে শুধু কাজা করে নিবে। অন্যথায় রোজা ভঙ্গ করলে কাফফারা আবশ্যক হবে।

সূত্র: কানযুদ দাকায়িক ২/৪৯২ যাকারিয়া, হিদায়া ২/৩৫৬ যাকারিয়া, ফাতহুল কাদির ২/৩০৫ দারুল ফিকির,

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল