আমার ভাগিনার বয়স আট মাস রোজা অবস্থায় তার মা নিজ মুখে খাবার চিবিয়ে তাকে খাওয়ান, ঘটনাক্রমে একদিন খাবার ভিতরে চলে যায়। জানার বিষয় হলো যে, বাচ্চাকে বাড়তি খাবার খাওয়ানো প্রয়োজন নেই এবং বাচ্চার শারীরিক সুস্থতায়ও কোন ধরনের প্রভাব ফেলবে না। তার জন্য মায়ের দুধই যথেষ্ঠ এমন বাচ্চাকে রোজা অবস্থায় চিবিয়ে খাবার খাওয়াতে গিয়ে ভিতরে চলে গেলে উক্ত রোজার হুকুম কী হবে? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ ফয়সাল
الجواب بملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে রোজার কথা স্বরণ থাকাবস্থায় অনিচ্ছাকৃতভাবে কোন কিছু গিলে ফেললে রোজা ভেঙে যাবে। তবে এক্ষেত্রে শুধু কাজা আবশ্যক হয়। কাফফারা নয়। সুতরাং আপনার ভাগিনাকে খাবার চিবিয়ে খাওয়ানোর সময় উক্ত খাবার অনিচ্ছায় তার মায়ের পেটে চলে যাওয়ায় তার রোজা ভেঙে গেছে। এখন উক্ত রোজা কাজা করা আবশ্যক।
উল্লেখ্য: বিশেষ প্রয়োজনে রোজাবস্থায় বাচ্চাকে খাবার চিবিয়ে দেওয়ার অবকাশ থাকলেও বিনা প্রয়োজনে এমনটি করা মাকরূহ।
সূত্র: বাহরুর রায়েক ২/৪৭৪ যাকারিয়া, মুলতাকাল আবহুর ৩৫৫পৃ, নাহরুল ফায়েক ২/১৬ যাকারিয়া,
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল