আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম মুফতি সাহেব, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয় জানতে চাই। স্বামী কি স্ত্রীর স্তন থেকে দুধ পান করতে পারবেন? অনেকে বলে থাকেন, স্বামী-স্ত্রী পরস্পরের অংশ হয়ে যান। তাহলে স্ত্রীর দুধ পান করতে নিষেধাজ্ঞা থাকার কারণ কী? এ বিষয়ে কুরআন-হাদিস ও ফিকহের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


স্ত্রীর বুকের দুধ পান করার বিধানের ক্ষেত্রে প্রায় সকল আলেম একমত যে, স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম। (জাওয়াহিরুল ফিকহ, ৭/৪৬)। কেননা, মায়ের দুধ মূলত সন্তানের পান করার জন্য নির্ধারিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ অর্থ: মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে। (সূরা আল-বাকারা, ২:২৩৩)।

তবে স্ত্রীর স্তন স্পর্শ করা, চুম্বন করা, লেহন করা কিংবা মর্দন করা নিষিদ্ধ নয়। হাদিসে বর্ণিত হয়েছে— كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُهاঅর্থ: রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ আচরণ করতেন এবং তাঁকে চুম্বন করতেন। (যাদুল মা'আদ, ৪/২৫৩)।

অতএব, স্ত্রীর স্তনে দুধ থাকলে স্বামীকে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই দুধ মুখে প্রবেশ না করে। দুধ মুখে চলে আসার আশঙ্কা থাকলে স্তন চোষা থেকে বিরত থাকা উচিত। (মাহমূদিয়া কাদিম, ১২/৩১০; রদ্দুল মুহতার, ১/৩১)।

তথ্যসূত্র: সূরা আল-বাকারা: ২৩৩; সূরা আল-আহকাফ: ১৫; ফাতাওয়ায়ে শামী: ৪/৩৯৭; তাফসীরে মাযহারী: ১/৩৫৬; কিফায়াতুল মুফতী: ৫/১৬২; আদ-দুররুল মুখতার মা‘আ রদ্দুল মুহতার, কিতাবুন নিকাহ, বাবুর রাদা‘: ৪/৩৯৭।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল