মুহতারাম, শায়েলা বেগমের স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। তাঁর একমাত্র পুত্র আছে, যার বয়স ১২ বছর। সে সবকিছুই বুঝতে পারে। তিনি ইচ্ছা করেছেন, ছেলেকে নিয়ে হজে যাবেন।

জানার বিষয় হলো, নাবালেগ বাচ্চাকে মাহরাম হিসেবে নিয়ে হজে যাওয়ার বিধান কী? এর দ্বারা তাঁর হজে কোনো সমস্যা হবে কি?

নিবেদক: মুহা. আশরাফ জিয়া


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মহিলাদের সফরের দূরত্ব অতিক্রম করার জন্য পুরুষ বা মাহরাম সঙ্গে থাকা আবশ্যক এবং তার প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি। তবে মুরাহিক তথা ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী বুঝমান বালক এক্ষেত্রে যথেষ্ট। সুতরাং প্রশ্নোক্ত শায়েলা বেগম তাঁর ১২ বছর বয়সী সুস্থ-সবল ও বুঝমান ছেলেকে সঙ্গে নিয়ে হজে যেতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।

রেফারেন্স: কানয: ৩/২৩৯, বুশরা। তানবীরুল আবসার: ৩/৫১৭–৫৩২, আযহার। মুআল্লিমুল হুজ্জাজ: ৭৭, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল