প্রশ্ন: জনাব নোমান সাহেব ফরজ হজ আদায় করার পর এখন প্রতি বছর রমজানে ওমরাও পালন করেন। কোনো কোনো বছর তো দু-তিনজনকে সঙ্গে নিয়ে যান। চলতি বছর বন্যার কারণে তাঁর আত্মীয়স্বজনসহ পরিচিত-অপরিচিত অনেকের আর্থিক সংকট দেখা দিয়েছে এবং বাড়িঘর পুনর্বাসনের প্রয়োজন হয়ে পড়েছে। দেশের এ ভয়াবহ পরিস্থিতিতে তাঁর জন্য ওমরা পালন করা উত্তম, নাকি এসব মানুষের পাশে দাঁড়ানো উত্তম? দলিলভিত্তিক উত্তর প্রদানের সুমতি কামনা করছি।
নিবেদক: আবুল কাসিম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ফুকাহায়ে কেরামের নির্ভরযোগ্য মতানুযায়ী, ফরজ হজ আদায় করার পর নফল ওমরা করা থেকে উক্ত অর্থ অতিপীড়িত, দরিদ্র ও মুখাপেক্ষীদের দান করা উত্তম। সুতরাং বন্যা ও নানাবিধ কারণে দেশে চলমান প্রতিকূল পরিস্থিতিতে জনাব নোমান সাহেবের জন্য ওমরা করার তুলনায় তাৎক্ষণিক আর্থিক সংকটে নিপতিত আত্মীয়স্বজনসহ পরিচিত-অপরিচিত দরিদ্রদের উক্ত অর্থ দান করাই উত্তম বলে গণ্য হবে।
রেফারেন্স: মুসান্নাফে আবদুর রাজ্জাক: হাদিস নং ৮৮২৩। ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/২৮৬, জাকারিয়া। আল-মুলতাকাত (ফতোয়া): পৃ. ৯৩, দারুল ইমান।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল