জনাব সালমান সাহেব ৯ তারিখ আরাফার দিকে রওয়ানা হয়েছেন। কিন্তু রাস্তায় ভিড় হওয়ার কারণে যাওয়ালের আগে পৌঁছাতে পারেননি। এখন জানার বিষয় হলো, সূর্যাস্তের পর আরাফায় পৌঁছালে হজের কোনো সমস্যা হবে কি?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে উকুফে আরাফার সময় হলো ৯ জিলহজ। এ সময় থেকে নিয়ে ১০ জিলহজ সুবহে সাদিক পর্যন্ত কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্যও আরাফার ময়দানে উপস্থিত হলে তার হজের ফরজিয়ত আদায় হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সালমান সাহেব ৯ তারিখ সূর্যাস্তের পর আরাফায় পৌঁছালে তাঁর উকুফে আরাফা আদায় হয়ে যাবে এবং তাঁর হজে কোনো সমস্যা হবে না।
রেফারেন্স: মাজমাউল বাহরাইন: পৃ. ২২৭, দারুল কুতুবিল ইলমিয়্যাহ। আল-মুখতার: পৃ. ১৮০, দারুস সিরাজ। বিদায়াতুল মুবতাদি: ২/২২৩, বুশরা।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল