মুহতারাম, জনাব আব্দুল হাদী সাহেব জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করার জন্য পাথর নিতে ভুলে গেলেন। তাই সেখানকার উঁচু পিলারের ঘেরাওয়ের চারদিকে পড়ে থাকা পাথরগুলো কুড়িয়ে জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করলেন। জানার বিষয় হলো, উক্ত জামরায় এভাবে পাথর নিক্ষেপ করার ফলে রমিয়ে জিমার আদায় হয়েছে কি না? অন্যথায় এখন তাঁর করণীয় কী?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে জামরায় পাথর নিক্ষেপ করার জন্য জামরায় নিক্ষিপ্ত পাথর ছাড়া অন্য কোনো জায়গা থেকে পাথর সংগ্রহ করা উত্তম। তবে জামরায় নিক্ষিপ্ত পাথর দ্বারা রমি করা হলেও রমিয়ে জিমার আদায় হয়ে যায় বটে, তবে তা মাকরূহ গণ্য হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুল হাদী সাহেব জামরায়ে আকাবার উঁচু পিলারের চারদিকে পড়ে থাকা পাথর নিক্ষেপ করার ফলে তাঁর রমিয়ে জিমার আদায় হয়ে গেছে বটে, তবে তাঁর এ কাজটি মাকরূহ বলে গণ্য হবে। আর নিক্ষিপ্ত পাথর না হলে কারাহাতমুক্তভাবে আদায় হয়ে যাবে।
রেফারেন্স: হেদায়া: ২/২০৯, বুশরা। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৯৭, দারুল ফিকর।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল