জনৈক মহিলার ওপর হজ ফরজ হয়েছে। তাঁর সঙ্গে মাহরাম থাকা সত্ত্বেও বর্তমানে মহিলাদের জন্য হজ করা কঠিন হওয়ার কারণে তিনি তাঁর স্বামীকে দিয়ে বদলি হজ করাতে চাচ্ছেন। জানার বিষয় হলো, এমতাবস্থায় তাঁর জন্য বদলি হজ করানো ঠিক হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মোহাম্মদ মুসলেহ উদ্দিন


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে সামর্থ্যবান, সুস্থ-সবল ব্যক্তির জন্য নিজে হজ না করে বদলি হজ করানোর মাধ্যমে তাঁর হজের ফরজিয়ত আদায় হবে না। সুতরাং প্রশ্নোক্ত মহিলার ওপর হজ ফরজ হওয়ার প্রেক্ষিতে তিনি নিজে হজ না করে স্বামীর মাধ্যমে বদলি হজ করানোর দ্বারা তাঁর হজের ফরজিয়ত আদায় হবে না এবং এর মাধ্যমে তিনি জিম্মামুক্ত হবেন না। বরং পূর্ণ সতর্কতার সঙ্গে সফর সংক্ষেপ করে কমপক্ষে হজের নির্দিষ্ট আমলগুলো আদায় করে হলেও তাঁকে জিম্মামুক্ত হতে হবে।

রেফারেন্স: তাবয়ীনুল হাকায়েক: ১/৪২৩, যাকারিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৩২১, দারুল ফিকর।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল