মুহতারাম! মাহমুদ সাহেব জিলহজের ৯ তারিখে সূর্য ডোবার পূর্বে মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। অনেক দূর যাওয়ার পর একজনের সঙ্গে দেখা হলে তিনি তাঁকে বললেন যে, সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দান ত্যাগ করলে দম ওয়াজিব হয়। এ কথা শোনার পর সঙ্গে সঙ্গে তিনি আরাফার ময়দানের উদ্দেশ্যে রওয়ানা হন এবং সূর্য ডোবার পূর্বেই সেখানে পৌঁছে যান। এরপর সূর্যাস্তের পরে মুজদালিফায় যান। জানার বিষয় হলো, উক্ত সুরতে কি তাঁর ওপর দম ওয়াজিব হবে? ইল্লতসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আবু বাসীর


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে ৯ জিলহজ সূর্যাস্তের মুহূর্তে আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব। সেই মুহূর্তে আরাফায় উপস্থিত না থাকলে দম ওয়াজিব হয়। ফলে কেউ আরাফা থেকে চলে গিয়ে পুনরায় সূর্যাস্তের পূর্বেই আবার ফিরে এলে দম ওয়াজিব হয় না।

অতএব, প্রশ্নোক্ত সুরতে মাহমুদ সাহেব ৯ জিলহজ সূর্যাস্তের পূর্বে আরাফার সীমানা থেকে বের হয়ে পরবর্তীতে সূর্যাস্তের পূর্বেই পুনরায় আরাফায় ফিরে আসায় তাঁর ওপর কোনো দম আবশ্যক হবে না।

রেফারেন্স: মুখতাসারুল কুদুরি: পৃ. ২৩১। আল-ইনায়া (ফতহুল কাদির): ২/৪৮৯। আল-ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১/৪৬৩।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল