মুহতারাম, জনাব আশরাফ সাহেব হজে যাওয়ার ইচ্ছা করেন। এমনকি তিনি বিমানবন্দরে গিয়ে ইহরামও বেঁধে ফেলেন। কিন্তু ঘটনাক্রমে করোনার প্রাদুর্ভাবের কারণে তাঁর ফ্লাইট বাতিল হয়ে যায়। জানার বিষয় হলো, তিনি যে ইহরাম বেঁধেছেন, তা থেকে মুক্ত হওয়ার কোনো সুরত আছে কি? এক্ষেত্রে তাঁর করণীয় কী?

নিবেদক: আবু বাসীর


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে হজের ইহরাম বাঁধার পর হজ আদায়ে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে ইহরাম থেকে হালাল হওয়ার জন্য হেরেম এলাকায় অন্তত একটি বকরি জবাইয়ের ব্যবস্থা করা আবশ্যক এবং পরবর্তীতে তা কাযা করা ওয়াজিব।

অতএব, প্রশ্নোক্ত সুরতে আশরাফ সাহেবের পক্ষ থেকে হেরেম এলাকায় একটি বকরি জবাই করত হালক কিংবা কসর করার মাধ্যমে তিনি উক্ত ইহরাম থেকে হালাল হয়ে যাবেন এবং তাঁর জন্য পরবর্তীতে একটি হজ ও একটি ওমরা করা আবশ্যক হবে। অবশ্য কিরানের ইহরাম করে থাকলে দুটি ওমরা আবশ্যক হবে।

রেফারেন্স: মুখতাসারুল কুদুরি: পৃ. ২৪৬। আল-মুখতার: পৃ. ১৯১। আন-নাহরুল ফায়েক: ১/১৫৭।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল