মুহতারাম, ফাতেমা তার স্বামীর সঙ্গে বাংলাদেশ থেকে হজ করতে যায়। তাদের ভাড়া নেওয়া বাসাটি প্রায় কাবার কাছে, বেশি দূরে নয়। তাই ফাতেমা অনেক সময় স্বামীকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তাওয়াফ করে আসে। আরও বিভিন্ন কাজও সে করে আসে। জানার বিষয় হলো, ফাতেমা মক্কায় পৌঁছার পর তার স্বামী ছাড়া তাওয়াফ বা হজের কোনো আহকাম আদায় করতে পারবে কি না? আদায় করে ফেললে বিধান কী?
নিবেদক: মাহমুদ বিন সফিউল্লাহ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে পরিবেশ সম্পূর্ণ নিরাপদ হওয়ার শর্তে সফরের দূরত্বের ভেতরে মহিলারা মাহরাম ছাড়া প্রয়োজনে পূর্ণ পর্দার সঙ্গে বাইরে বের হওয়ার সুযোগ আছে। সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফাতেমা বাইতুল্লাহর নিকটস্থ হোটেলে স্বামীকে রেখে একাকী তাওয়াফ ও প্রয়োজনীয় কাজ করার সুযোগ আছে।
রেফারেন্স: বাদায়েউস সানায়ে: ৩/৫০, দারুল হাদিস। রদ্দুল মুহতার: ৩/৫৩৩, আযহার। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৮২, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল