মুহতারাম! আমার বাবার হাতে নগদ টাকা নেই। তবে তাঁর অনেক সম্পত্তি আছে, সেগুলোতে চাষাবাদও হয় না; বিরান হয়ে পড়ে আছে। তবে আমার বাবা-চাচাদের মাঝে সম্পত্তি এখনো ভাগ হয়নি। ফলে বিক্রি করারও পন্থা নেই। এই পরিস্থিতিতে তাঁর ওপর হজ ফরজ হয়েছে কি না? এবং তাঁর করণীয় কী? দলিলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: আদনান আহমাদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হজ ফরজ হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পদের ওপর পূর্ণ মালিকানা শর্ত। অন্যথায় হজ ফরজ হয় না। আর মিরাসি সম্পত্তি বণ্টনপূর্বক কবজা করার আগে তাতে পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় না। সুতরাং প্রশ্নোক্ত সুরতে মিরাসের সম্পদ বণ্টনপূর্বক নির্ধারিত অংশ আপনার বাবা কবজা করা পর্যন্ত পূর্ণরূপে মালিকানা সাব্যস্ত না হওয়ায় তাঁর ওপর হজ ফরজ হবে না।
রেফারেন্স: বাহরুর রায়েক: ২/৩৫৫, জাকারিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৮১, দারুল ফিকর। ফতোয়া দারুল উলুম দেওবন্দ: ফতোয়া নং ১৬৬২২৮।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল