মুহতারাম! আমাদের দেশে এই মর্মে আইন পাস হয়েছে যে, ৬০ বছরোর্ধ্ব কেউ হজে যেতে পারবেন না। এদিকে আমি গত বছর নেসাবের মালিক হয়েছি, যখন আমার বয়স ছিল ৬২ বছর। এমতাবস্থায় আমার ওপর হজ ফরজ হয়েছে কি না? হয়ে থাকলে করণীয় কী?
নিবেদক: মোঃ ইব্রাহিম খান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হজ ফরজ হওয়ার পর তা আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এবং মৃত্যু পর্যন্ত সেই প্রতিবন্ধকতা বহাল থাকার শর্তে হজে-বদল করানো কর্তব্য। সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার ওপর হজ ফরজ হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় আইনের কারণে তা পালনে অপারগ বিধায় আপনি অন্য কাউকে দিয়ে হজে-বদল করাবেন। অবশ্য হজে-বদল করানোর পর যদি রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, তাহলে আপনাকে পুনরায় হজ আদায় করতে হবে। এক্ষেত্রে নিরাপদ হলো, মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া।
রেফারেন্স: রদ্দুল মুহতার: ৩/৫২৩, আযহার। ফতহুল কাদির: ৩/১৩৫, জাকারিয়া। আহসানুল ফাতাওয়া: ৪/৫১৮, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল