জনাব, যদি কোনো ব্যক্তি ওমরা শেষে ভুলে বা না জেনে চুল কাটার আগেই ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ কাপড় পরিধান করে ফেলে, তাহলে তার হুকুম কী? এক্ষেত্রে কোনো কিছু আবশ্যক হবে কি এবং তার করণীয় কী? জানালে উপকৃত হব।

নিবেদক: মাকসুদ হাসান


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে চুল কামানো কিংবা ছাঁটা ব্যতীত ইহরাম থেকে হালাল হওয়া যায় না। আর ইহরামাবস্থায় পুরো একদিন সেলাই করা কাপড় পরিধান করলে দম ওয়াজিব হয়। এর কম সময় হলে সময়ের ব্যবধান অনুযায়ী সর্বোচ্চ আধা সা গম বা তার মূল্য ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে চুল কাটার আগে সেলাই করা কাপড় পরিধান করলে পরিধানের সময়ের বিবেচনায় আলোচ্য মূলনীতি অনুযায়ী দম কিংবা সদকা ওয়াজিব হবে।

রেফারেন্স: গুনিয়াতুন নাসিক: ১১৩, দারুর রায়েদা। বাদায়েউস সানায়ে: ৩/৩২৬, দারুল হাদিস। ফাতাওয়ায়ে কাজী খান: ১/১৭৬, জাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল