মুহতারাম! আমি ভুলবশতঃ তারাবির নামাজের মধ্যে দুই রাকাতের সাথে অতিরিক্ত আরো এক রাকাত বৃদ্ধি করে ফেলি। তাই আমি এর সাথে আরেকটি রাকাত বৃদ্ধি করে মোট চার রাকাত পড়ে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাই। এক্ষেত্রে অতিরিক্ত দুই রাকাত তারাবীহ হিসেবে গণ্য হবে নাকি নফল এবং প্রথম দুই রাকাতের হুকুম কি?

 

নিবেদক: রাকিবুল ইসলাম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে দ্বিতীয় রাকাত শেষে বৈঠক করার শর্তে নফল নামাজের প্রত্যেক দুই রাকাত স্বতন্ত্র নামাজের বিধানভুক্ত। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি দুই রাকাত শেষে তাশাহুদ পরিমাণ বৈঠক করে থাকেন, তাহলে ওলামায়ে কেরামের সর্বসম্মত মতানুযায়ী আপনার আদায়কৃত চার রাকাতই তারাবি হিসেবে গণ্য হবে। অন্যথায় প্রথম দুই রাকাত সাধারণ নফল এবং শেষ দুই রাকাত তারাবিহ হিসেবে গণ্য হবে।

 রেফারেন্স: (মুনইয়াতুল মুসাল্লী পৃ.৩৪৭/৩৫৪, মাজমাউল আনহুর ১/২০৩, আন নাহরুল ফায়েক ১/৩০৬)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল