মুহতারাম, আমার বাড়ির একটা ছেলে আত্বহত্যা করে। ফলে গ্রামবাসী একমত হয়ে যায় যে, তাঁর জানাযা পড়া হবে না, এবং সামাজিক কবরস্থানে তাকে কবর দেয়া হবে না। জানার বিষয় হল; শরয়ী দৃষ্টিতে এর অবস্থান কি? এ ক্ষেত্রে করনীয় কি?

 

নিবেদক: মাহমুদুল হাসান


الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে আত্মহত্যা মারাত্মক কবিরা গুণাহ বটে তবে তার কারণে আত্মহত্যা কারী কাফের গণ্য হয় না। ফলে মহল্লাবাসী ও আত্মীয় স্বজনদের জন্য সাধারণ মুসলমানদের মতই আত্মহত্যা হবে না, তাদের জানাযা কাফন-দাফনের ব্যবস্থা করা একান্ত কর্তব্য ও দায়িত্ব।

সুতরাং প্রশ্নোক্ত আত্মহত্যা কারী ছেলের ব্যপারে উক্ত মহল্লাবাসীর সিদ্ধান্ত যথাযথ নয়, বরং তাদের উপর সাধারণ মুসলমানের ন্যায় তার জানাযা এবং সামাজিক কবরস্থানে তার দাফনের ব্যবস্থা করা আবশ্যক। অন্যথায় তারা সকলেই গুনাহগার হবে। অবশ্যই এক্ষেত্রে সমাজের অনুসরনীয় ব্যক্তিবর্গ তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকাই কাম্য।

তিরমিযি:১/২০০ ইসলামিয়া শামী ২/২১১ সাঈদ কেফায়া ২/৪৪বোশরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল