মুহতারাম! মুয়াজ্জিন সাহেব মাইকে আযান দেওয়ার সময় حي على الصلاة বলার সময় ডানে এবং حي على الفلاح বলার সময় বামে মাথা ঘুরান। একজন বলেন, ডানে-বামে মাথা ঘুরানোর উদ্দেশ্য হল যাতে করে মানুষ ভালভাবে আযান শুনতে পায়। আর মাইকে আযান দেওয়ার দ্বারা সবাই আওয়াজ শুনতে পায়। তাই ডানে-বামে মাথা ঘুরানোর প্রয়োজন নেই। জানার বিষয় হলো;উক্ত ব্যক্তির কথা কি ঠিক? না মাইকে আযান দেওয়ার সময় ও ডানে-বামে মাথা ঘুরাতে হবে? দলিল ভিত্তিক উত্তর প্রদানের অনুরোধ রইল।
নিবেদক: মোহাঃ মুসলেহ উদ্দীন
الجواب بملهم الصدق والصواب
হাদিসের ভাষ্যমতে হযরত বেলাল (রাঃ) আযানে حي على الصلاة ও حي على الفلاح বলার সময় ডানে-বামে মাথা ঘুরাতেন, এই প্রেক্ষিতে ফুকাহায়ে কেরাম আযানে এর সময় সর্বাবস্থায় ডানে-বামে মাথা ঘুরানো আযানের সুন্নাত আক্ষা দিয়েছেন।
সুতরাং মাইকে আযান দেওয়ার ক্ষেত্রে حيعلتين এর সময় ডানে-বামে মাথা ঘুরানো সুন্নাত হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির "মাইকে আজানের ক্ষেত্রে সর্বত্র আওয়াজ পৌঁছে যাওয়ার ডানে-বামে মাথা ঘুরানোর প্রয়োজন নেই মর্মে প্রদত্ত বক্তব্য"
যথাযথ নয়। কেননা সর্বত্র আওয়াজ পৌঁছে যাওয়া এটি হেকমত মাত্র, আর হুকুমের ভিত্তি হেকমতের উপর নয়। ফলে হেকমতের অবিদ্যমানে হুকুম রহিত হবে না।
(শামী: ১/৫৩ যাকারিয়া ইমদাদুল ফাত্তাহ : ২১২রশীদিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল