মুহতারাম, জনাব রফিক সাহেবের এ বছর ব্যবসায় অধিক লাভ হওয়ায় হজের নেসাব পূর্ণ হয় এবং তিনি হজে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ভিসা না পাওয়ায় তিনি এ বছর হজে যেতে পারেননি। পরবর্তী বছর হজের মৌসুমের পূর্বে তিনি ব্যবসায় মারাত্মক ধরনের লোকসানের সম্মুখীন হন। ফলে তাঁর কাছে হজে যাওয়ার পরিমাণ অর্থ অবশিষ্ট ছিল না। জানার বিষয় হলো, প্রথম বছর সরকারি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাঁর ওপর হজ আবশ্যক হবে কি না? হলে এখন তাঁর করণীয় কী? দলিলসহ জানাবেন।

নিবেদক: মুহাঃ শাহাদাত


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে হজের নেসাবের মালিক হওয়ার পর বিলম্ব না করেই তাৎক্ষণিক হজের তৎপরতা চালিয়েও কোনো প্রতিবন্ধকতার কারণে আদায় করতে না পেরে পরবর্তী বছর হজের মাস আসার পূর্বেই নেসাব শেষ হয়ে গেলে, পুনরায় সে নেসাবের মালিক হওয়া পর্যন্ত হজ করা আবশ্যক হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে রফিক সাহেব পুনরায় নেসাবের মালিক হওয়া পর্যন্ত হজ করা আবশ্যক হবে না। আর এ অবস্থায় মৃত্যুবরণ করলে হজ আদায়ের ওসিয়ত করে যাওয়াও তাঁর ওপর আবশ্যক হবে না।

রেফারেন্স: ফতহুল কাদির: ২/৪২৫, জাকারিয়া। গুনিয়াতুন নাসিক: ৫৯, দারুর রায়েদা। রদ্দুল মুহতার: ৩/৪৬২, জাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল