মুহতারাম, জনাব মাসুদ সাহেব আরাফার মাঠে অবস্থানের পূর্বে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর সফরসঙ্গীরা তাঁকে নিয়ে এই অবস্থায় আরাফায় অবস্থান এবং অন্যান্য আহকাম আদায় করেন এবং দেশে ফিরে আসেন। জানার বিষয় হলো, এভাবে তাঁর উকুফে আরাফা এবং হজ আদায় হয়েছে কি না?
নিবেদক: মোঃ আইয়ুব আলী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কোনো ব্যক্তি হজের নিয়ত তথা ইহরাম করার পর জ্ঞান হারিয়ে ফেললে পরবর্তী বিধান পালনের ক্ষেত্রে তার সেই নিয়তই যথেষ্ট। ফলে সেই অবস্থায় তাঁকে নিয়ে আরাফায় অবস্থানসহ হজের অন্যান্য কাজ আদায় করে নিলে তাঁর হজ আদায় হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব মাসুদ সাহেবের সাথীরা তাঁকে নিয়ে আরাফায় অবস্থান ও হজের অন্যান্য কাজ আদায় করার দ্বারা তাঁর উকুফে আরাফা ও অন্যান্য আহকাম আদায় হয়ে তাঁর হজ সহিহ হয়ে গেছে।
রেফারেন্স: আল-ফিকহুল হানাফি: ১/৪৭৪, দারুল কলম। হেদায়া: ২/২২৫, বুশরা। রদ্দুল মুহতার: ৩/৬২৫, মাকতাবাতুল আযহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল