জনাব আব্দুল মজিদ সাহেব এক মসজিদের মুয়াজ্জিন। একদিন তিনি আযান দিতে গিয়ে حيعلىالفلاح পর্যন্ত পৌঁছার পর মাথায় চক্কর দিয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আর এই আজান দোহরানো হয়নি। এভাবে সালাত আদায় করা হয়েছে। জানার বিষয় হল, (১) এভাবে যে সালাত আদায় করা হয়েছে তা সুন্নাহ সম্মত হয়েছে কিনা? (২) উক্ত আজান দোহরানো হলে তার পদ্ধতি কি.? জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আবুল কাসেম।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিকোণে ফরজ নামাজের জন্য আযান সুন্নতে মুয়াক্কাদা। ফলে আযান দেওয়া কালে কোন কারণে বাধা-বিপত্তির সম্মুখীন হলে পুনরায় তা নতুন করে শুরু থেকে দিতে হয়।

সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে মোয়াজ্জিন সাহেবের মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে যাওয়ায় পরবর্তীতে আজান না দোহরায়ে নামাজ আদায় করা সুন্নতসম্মত হয়নি। আর আজান দোহারানোর পদ্ধতি হল, পরবর্তীতে শুরু থেকে আবার আজান দিতে হবে (বাহরুর রায়েক (১/৪৫৯, জাকারিয়া, ফতোয়ায়ে কাজীথান- ১/৭৫, কনিমি কুতুবখানা) ফতোয়ায়ে মাহমুদিয়া (৯/১৪৬, জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল