মুহতারাম! রমজানে তারাবির নামাজ শেষে যখন লোকেরা বিতিরের জন্য দাঁড়ায়, তখন একটা প্রচলন হলো যে উচ্চস্বরে বলে দেয়, "সালাতুল বিতির" কিন্তু জনৈক হাফেজ সাহেব তা বলতে ভুলে যান। যার ফলে অনেক মুসল্লী প্রথমে টের পান না যে কি নামাজ পড়া হচ্ছে। যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় তখন তারা বোঝে যে বিতের চলতেছে। পরবর্তীতে মসজিদের ইমাম ও মুসল্লীগণ হাফেজ সাহেবকে বলেন বিতরের আগে এলান করে দেবেন যে, এখন সালাতুল বিতির পড়া হবে অন্যথায় মুসল্লিদের নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হল; এ ধরনের অজ্ঞতার দারুন নামাজের হুকুম কি হবে বিস্তারিত জানাবেন?
নিবেদক: মোঃ আদনান আহমাদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ফরজ ও ওয়াজিব নামাজের ইক্তেদা সহিহ হওয়ার জন্য মুক্তাদির উক্ত নামাজের নিয়ত করা জরুরী। অন্যথায় উক্ত ফরজ নামাজ সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিতির নামাজের সময় স্বতন্ত্র ঘোষণা না দেয়ায় অজ্ঞতাবশত পূর্বেরধারাবাহিকতায় যে সকল মুসল্লী তারাবির নিয়তে ইমামের ইক্তেদা করেছে তাদের উক্ত নামাজ বিতের হিসাবে গণ্য হবে না। কারণ ওয়াজিব নামাজের ক্ষেত্রে ওয়াজিবের নিয়ত করা জরুরী। তবে যারা নির্দিষ্ট না করতো মুতলাক ইমামের নামাজের নিয়তে ইকতেদা করেছেন তাদের একেদা ও নামাজ সহিহ বলেই বিবেচিত হবে।
(দুররুল মুখতার ২/১২১ আজহার, কেফায়া১/৮৭ রশিদিয়, কানষ ১/৭০ বুশরা
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল