মুহতারাম! ইকামতের আগে ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব এই এলান করে "দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি" এমনটি বলা বৈধ কিনা? এবং তা কে বলবে? ইমাম নাকি মোয়াজ্জিন।পাশাপাশি নামাজের মধ্যে কল বেজে উঠলে বন্ধ করা যাবে কিনা? যদি যায় তাহলে কোন পদ্ধতিতে? আর যদি না যায় তাহলে করণীয় কি? জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: মোঃ মুহিবুল্লাহ ভোলা।

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে নামাজের কাতার প্রত্যেক ব্যক্তি নিজ দায়িত্বে সোজা করবে। তা সত্ত্বেও ইমাম সাহেব ও সকলের কাতার সোজা করার ব্যাপারে গুরুত্ব আরোপ করবে।

সুতরাং ইমাম সাহেব মুসল্লীদের কাতার সোজা করার জন্য ইকামতের পূর্বে 'দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি" বলবে। তা সত্ত্বেও মুয়াজ্জিন বললেও কোন ধরনের সমস্যা হবে না। আর নামাজে মোবাইলে রিংটোন বেজে উঠলে এক হাত দিয়ে রিংটোন বন্ধ করা যাবে। অবশ্য এক হাত দ্বারা সম্ভব না হলে তা থেকে বিরত থাকবে। অন্যথায় আমলে কাছির হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে।

(ফি হাশিয়াতি মাজমাউল বাহরাইন-১/১৫২, দারুন কুতুব, কিতাবুন নাওয়াজেল, ৪/৪২৫, জাকারিয়া, ফতোয়ায়ে হিন্দিয়া-১/১৬০, জাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল