মুহতারাম আমাদের মাসজিদের ইমাম সাহেব উনার ছেলেকে তারাবীর ইন্টারভিউ এর নিয়তে খুৎবা দেয়ান, ছেলের বয়স প্রায় সাড়ে চৌদ্দ, এবং ইমাম সাহেব জুমুআর নামাজ পড়ান, নামাজের পরে মুসল্লিদের মাঝে বাকবিতন্ত্র শুরু হয়, কেউ বলে ছেলে বালেগ হয় নাই, দাড়ি উঠে নাই, আবার কেউ বলে ছেলে বড় হয়ে গেছে নামাজ সহীহ হয়ে গেছে। জানার বিষয় হলো; আমাদের উক্ত খুৎবা এবং জুমুআ সহীহ হয়েছে কি? পুনরায় আদায় করা লাগবে কি? দলিল সহ বিস্তারিত জানাবেন,
নিবেদক: মিনহাজুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ঈদ ও জুমুআর নামাজের ক্ষেত্রে ইমাম ও খুতবা পাঠকারী ভিন্ন দুই ব্যক্তি হওয়ার অবকাশ আছে বটে, তবে তা অনুচিত। আর খুতবা সহীহ হওয়ার জন্য খুতবা পাঠকারী বালেগ হওয়া শর্ত নয় বরং বুঝ সম্পন্ন নাবালেগ খুতবা দিলে তা আদায় হয়ে যায়।
অতএর প্রশোক্ত সুরতে আপনাদের খুতবা ও জুমআর নামাজ সহীহ বলেই বিবেচিত হবে এবং তা পুনরায় আদায়ের কোন প্রয়োজন নেই।
(শামী ৩/৩২ আজহার, আল বাহরুর রায়েক ২/২৫৮ জাকারিয়া, খুলাসাতুল ফাতাওয়া ১/২০৫ জাকারিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল