মুহতারাম! রাইহান সাহেব মাগরীবের নামাজের প্রথম রাকাআতে ইমাম সাহেবের সাথে রুকু করেন। তিন রাকাত শেষ করার পর তিনি নিজেকে মাসবুক মনে করে মাসবুকদের সাথে আরো এক রাকাআত আদায় করেন। নামাজ শেষ করার পর এক ব্যক্তি তাকে বললো, ভাই তোমার নামাজ হয়নি। কারণ, তুমি ইমাম সাহেবকে প্রথম রাকাআতের রুকু থেকেই পেয়েছো। তাই ইমাম সাহেবের সাথেই তোমার তিন রাকাআত পূর্ণ হয়ে গেছে। ফলে তুমি আরো এক রাকাত পড়ায় এবং সিজদায়ে সাহু না করায় তোমার নামাজ বাতিল হয়ে গেছে। অতএব, তোমাকে দ্বিতীয়বার মগরীবের নামাজ আদায় করতে হবে। জানার বিষয় হলো, তার নামাজ কি হয়েছে? নাকি পুনারায় পড়তে হরে, বিস্তারিত জানিয়ে বাধিত করবেন
নিবেদক: মঈনুদ্দীন তাহের
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে অনিচ্ছাকৃতভাবে নামাজের কোন ওয়াজিব ছুটে গেলে বা আদায় করতে বিলম্ব হলে, তার জন্য সেজদায়ে সাহু দেওয়া ওয়াজিব। আর সাহু সেজদা ছাড়া নামাজ শেষ করলে তা পুনারায় আদায় করা জরুরী।
সুতরাং রাইহান সাহেব মাগরিবের নামাজ ইমাম সাহেবের সাথে তিন রাকাত আদায় করার পর নিজেকে মাসবুক মনে করে চতুর্থ রাকত আদায় করেন। ফলে মাগরিবের নামাজের সালাম ফিরাতে বিলম্বীত হওয়ায় তার উপর সেজদা সাহু ওয়াজিব হয়ে যায়। আর সেজদায়ে সাহু আদায় না করার দরুন নামাজের ফরজিয়াত আদায় হলেও তা পুনারায় আদায় করা ওয়াজিব।
(নুরুল ঈথাহ ১৮০ সালাম, কানজুদ নাকায়েক ১/১৩২ বুশরা, আহসানুল ফতোয়া ৪/৩৭ যাকারিয়া।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল