মুহতারাম, জনৈক ব্যক্তি জামাতে শরিক হওয়ার উদ্দেশ্যে ইমামের সঙ্গে নামাজে ইক্তেদা করতে গিয়ে তাকবিরে তাহরিমা বলেন। এ সময় ইমাম সাহেব সালাম ফিরাচ্ছিলেন। ঘটনাক্রমে মুক্তাদির তাকবিরের শেষাংশ উচ্চারণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইমামের সালামের শেষাংশ উচ্চারণও শেষ হয়। অর্থাৎ ইমামের সালামের শেষাংশ ও মুক্তাদির তাকবিরের শেষাংশ একই সময়ে উচ্চারিত হয়। এখন জানার বিষয় হলো, এমন অবস্থায় ওই ব্যক্তির ইক্তেদা সহিহ হয়েছে কি না? ইক্তেদা সহিহ না হলে তাঁর করণীয় কী?
নিবেদক: জুবায়ের সাঈদ
الجواب بملهم الصدق والصواب
শরিয়তের দৃষ্টিতে ইক্তেদা সহিহ হওয়ার জন্য মুক্তাদির তাকবিরে তাহরিমা ইমামের প্রথম সালামের পূর্ণতা লাভের পূর্বে শেষ হওয়া আবশ্যক। অন্যথায় ইক্তেদা সহিহ হবে না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের প্রথম সালামের শেষাংশ এবং মুক্তাদির তাকবিরে তাহরিমার শেষাংশ একই সময়ে উচ্চারিত হওয়ায় মুক্তাদি ইমামের নামাজ শেষ হওয়ার পূর্বেই ইক্তেদা সম্পন্ন করেছেন বলে বিবেচিত হবেন। বিধায় তাঁর ইক্তেদা সহিহ হয়েছে।
(বস্তুল মুহতার ২/১৬২ জাকারিয়া, নাহারুল ফায়েক ১/১৯৯ দারুল ঈমান, ফতোয়ায়ে তাতারখানিয়া ২/১৯২ ফারুকিয়া।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল