আমাদের মাদ্রাসার একজন হুজুরের কামরা মসজিদের সাথে লাগানো ছিল। তিনি নিজ কামরা থেকে মসজিদের জামাতের সাথে ইক্তেদা করতেন। জানার বিষয় হল;তার এই ধরনের ইক্তেদা সঠিক হবে কিনা? দলিলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: আইয়ুব আলী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইক্তেদা সহিহ হওয়ার জন্য ইমাম মুক্তাদির মধ্যে ইত্তেসাল আবশ্যক। তবে পুরা মসজিদ একই জায়গার হুকুমে হওয়ায় সরাসরি সংযোগ না থাকলেও ইমামের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়ার শর্তে যেকোনো জায়গা থেকে ইক্তেদা সহিহ হয়ে যায়। যদিও ওযর বিহীন এমনটি মাকরুহ বলে গণ্য হয়। আর মসজিদ ভিন্ন অন্য জায়গা থেকে ইকেদা সহিহ হওয়ার জন্য ইক্তেদা প্রতিবন্ধক কোন জিনিস তথা প্রশস্ত রাস্তা বড় নদী ইত্যাদি না থাকার পাশাপাশি উক্ত জায়গা থেকে ইমামের অবস্থা সম্পর্কে সন্দেহাতীত জ্ঞান থাকা আবশ্যক। চাই তা সরাসরি ইমাম সাহেব বা কোন মুক্তাদীকে দেখার মাধ্যমে, বা লাউড স্পিকারের আওয়াজ শোনার মাধ্যমে, এতদাভিন্ন ইন্ডেদা সহিহ হয় না।
অতএব উল্লেখিত নীতি অনুযায়ী প্রশ্নোক্ত সুরতে ইমাম সাহেবের অবস্থা সম্পর্কে সন্দেহাতীত জ্ঞান থাকলে উক্ত হুজুরের ইক্তেদা নিজ কামরা থেকে সহিহ বলে গণ্য হবে।
(নুরুল ঈযাহ ১৯১ সালাম, আনবিরুল আবছর ২/২৯৮ আজহার, হিন্দিয়া ১/১৪৫ দারুল ফিকির)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল