মুহতারাম, জনৈক ব্যক্তি যোহরের নামাজ আদায় করার পর একজন মুক্তাদি দাবি করলেন, নামাজ এক রাকাত কম হয়েছে। পক্ষান্তরে অন্য একজন মুক্তাদি বললেন, নামাজ যথাযথভাবে আদায় হয়েছে। এ অবস্থায় ইমাম ও মুক্তাদিগণও রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়ে গেলেন।এখন জানার বিষয় হলো, এমন পরিস্থিতিতে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে, নাকি তা সহিহ হিসেবে গণ্য হবে? শরিয়তের নির্দেশনা জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: ইসমাইল, ভোলা।
الجواب بملهم الصدق والصواب
ইসলামী শরীয়া মতে নামাজ শেষ করার পর যদি মুক্তাদীদের মধ্য হতে কোন একজন পূর্ণ আস্থার সাথে রাকাত সংখ্যা কম হওয়ার কথা বলেন এবং আরেকজন পূর্ণ হওয়ার কথা বলেন আর এর কারণে ইমাম ও মুক্তাদির সন্ধিহান হয় তাহলে ইমাম ও অন্যান্য মুক্তাদির নামাজের কোন সমস্যা হয় না, তথাপি ওয়াক্তের ভিতর এমনটি হলে দোহরিয়ে নিয়াই সর্তকতা। আর এক্ষেত্রে যিনি নামাজ কম হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী তাকে পুনরায় নামাজ আদায় করে নিতে হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমাম ও মুক্তাদির নামাজ সহীহ হয়ে গেছে বলে গণ্য হবে পুনরায় আদায় করা জরুরী নয়। তবে যে মুসল্লী নামাজ কম হওয়ার ব্যাপারে পূর্ণ আস্থা পোষণ করেছেন তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে।
(রদ্দুল মুহতার ১/৬৭৯, আতহার,ফাতহুল কাদির, (১/৫৩৯, রশীদিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল