মুহতারাম, জনাব বকর সাহেব দাওরা হাদিস পর্যন্ত এক মাদরাসা ও মসজিদের ইমাম। তিনি আসরের নামাজে সুরা ফাতেহার তিন ভাগের একভাগ জোরে পড়েন। পিছন থেকে তাকবীর দিলে সে বাকি নামাজ চুপ করে সাহু সিজদা ব্যতীত আদায় করেন। নামাজ শেষ হওয়ার পরে বড় হুজুর বললেন নামাজ হয়নি। কারণ হলো, ইমাম আবু ইউসুফ রহঃ বলেন যদি একটা হরফও জোরে পড়ে তাহলে সেজদা সাহু লাজেম হয়। আর নাজেম সাহেব বলেলন নামাজ হয়ে গেছে কারণ হলো سلیمان রহঃ বলেন সূরা ফাতিহার অধিকাংশ জোরে পড়ল সেজদায়ে সাহু ওয়াজিব হয়। আর কারী সাহেব বললেন নামাজ হয়ে গেছে কারণ হলো حاكم بن سماعةবলেন সুরা ফাতেহার চেয়ে যদি বেশি পড়ে তবে সাহু সিজদা ওয়াজিব হবে। আর মুফতি সাহেব বললেন নামাজ হয়নি কারন تجوز الصلاة এর চেয়ে বেশি পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়। এখন আমার জানার বিষয়হলো, এমতাবস্থায় নামাজ হয়েছে কিনা? আর এখানে কার কথা সঠিক?

 

নিবেদক: রিফাত হোসেন

 

الجواب بملهم الصدق والصواب

 

নামাজ সহিহ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে মাযহাবের গ্রহণযোগ্য মতামতের উপর। অগ্রহণযোগ্য কোন মত বা কারী সাহেবদের ইলমে কেরাতের নীতিমালা এক্ষেত্রে ধর্তব্য নয়। আর হানাফী মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী সিররী নামাযে নামায শুদ্ধ হয় পরিমাণ কেরাত তথা ছোট তিন আয়াত উচ্চস্বরে পাঠ করার দ্বারা নামাজে সেজদায়ে সাহু আবশ্যক হয়। আর সাহু সিজদা অনাদায়ে নামাজ পুনরায় আদায় করা আবশ্যক হয়।

অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব 'সেজদায়ে সাহু ওয়াজিব হয়" এই পরিমাণ কেরাত স্বশব্দে পড়ার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে এবং তিনি তা আদায় না করার কারণে নামাজ পুনরায় আদায় করা আবশ্যক। আর প্রশ্নোল্লিখিত বক্তব্য সমূহের মধ্যে বিশুদ্ধ মতানুযায়ী কারো কথা সহীহ নয়। অবশ্য মুফতি সাহেবের কথায় শুদ্ধতার আভাস থাকলেও কিছুটা অপূর্ণতা রয়েছে।

(আল ফিকহুল হানাফি ফী ছাওবিহীল জাদীদ ১/২৮৩ আন নাহরুল ফায়েক ১/৩২৫ বিনায়া ২/৬০৯-৬১০)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল