মুহতারাম! জনৈক ব্যক্তি সূরা ফাতিহার পর ভুলবশত কেরাত না মিলিয়েই রুকুতে চলে যায়। রুকুতে গিয়ে স্বরণ আসার পর সাথে সাথেই দাঁড়িয়ে ক্বেরাত মিলিয়ে পুনরায় রুকু না করেই সিজদায় চলে যায়। জানার বিষয় হলো, তাঁর এই নামাযের হুকুম কী? পুনরায় রুকু না করাতে নামায কি ফাসেদ হয়ে যাবে? নাকি সিজদায়ে সাহু করলে যথেষ্ট হয়ে যাবে?
নিবেদক: সালমান আহমাদ কুমিল্লা
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রুকু করার পর রুকু থেকে ফিরে এসে পুনরায় ছুটে যাওয়া কেরাত পাঠ করলে, উক্ত রুকু রহিত হয়ে যায়। ফলে পুনরায় রুকু করা ওয়াজিব। অন্যথায় নামাজ ফাসেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি রুকু থেকে ফিরে এসে সূরা মিলানোর পর উক্ত রুকু পুনরায় আদায় না করায় তার নামাজ ফাসেদ হয়ে গেছে। এক্ষেত্রে সিজদায়ে সাহু যথেষ্ট নয়। ফলে তার জন্য উক্ত নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব।
রেফারেন্স: (রদ্দুল মুহতার ২/২৫৬ যাকারিয়া,, ভাবয়ীনুল হাকায়েক ১/৪৭৫ যাকারিয়া,, আল মুহিতুল বুরহানী ২/২০৮- ইদারুল কুরআন)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল