হযরত মুহতারাম মুফতি সাহেব মাজুর ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ার সময় তার অভ্যাস অনুযায়ী দোনো পা অথবা এক পা হরকত করতেই থাকে। অথবা দোনো পা জমিন থেকে পৃথক করে উপরে লটকিয়ে রাখে, উল্লেখিত সুরতগুলোতে নামাজের হুকুম কি?
নিবেদক: মোঃ মাহমুদুল হাসান
الجواب بملهم الصدق والصواب
শরয়ী নীতিমালা অনুযায়ী আমলে কাছির দ্বারা নামাজ ভেঙ্গে যায়। আমলে কালিল দ্বারা নয়, এবং দাঁড়িয়ে বা বসে নামাজ আদায়ের ক্ষেত্রে সেজদা অবস্থায় কমপক্ষে এক তাসবিহ পরিমাণ জমিনে পা রাখা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উভয় পা অথবা এক পা, যদি এমনভাবে হরকত করে যা আমলে কাছীর সমপরিমাণ হয়, অথবা উভয় পা জমিনে এক রোকন পরিমাণ না রেখে উপরে লটকিয়ে রাখে তাহলে নামাজ ভেঙ্গে যাবে। অন্যথায় নয়।
(আল জাওহারাতুন নাইয়িরাহ, ১/১৪৩, হক্কানীয়া, আব্দুররুল মুনতাকা-১/১৮২, আলমানার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল