মুহতারাম, লঞ্চে সাধারণত ছাদে নামায পড়ার ব্যবস্থা থাকে। একদা আমি শুক্রবার বাড়ী যাওয়ার সময় দেখি জুমুআর জামাত হচ্ছে। জানার বিষয় হলো, লঞ্চে জুমুআর নামায সহিহ কিনা? ইল্লতসহ জানাবেন।

 

নিবেদক: মুহা: শাহাদাত হুসাইন

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়া মতে জুমুআর নামায সহীহ হওয়ার জন্য জুমুআর নামাযটি শহর বা শহরতলীতে সংঘটিত হওয়া শর্ত। অতএব, প্রশ্নোক্ত সূরতে শর্তটি অনুপস্থিত থাকায় লঞ্চে জুমুআর নামায আদায় করা সহিহ হবে না। তবে লঞ্চটি যদি উপকূল ঘেঁষে চলে বা কিনারায় নোঙ্গর করে, তাহলে পার্শ্ববর্তী এলাকাটি শহর বা শহরতলীর অন্তর্ভুক্ত হলে সেথানে জুমআ সহীহ হয়ে যাবে।

(কানযুদ দাকায়েক ১/১৪৭ বুশরা, মুখতাসারুল বিকায়া ১/১৯৫ দারুল কুতব ইলমিয়া, ফতোয়া দারুল উলুম করাচি ২/১৯১ এদারাতুল মাআরিফ করাচি)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল