মুহতারাম। ক্যাপ্টেন তৌসিফ (যিনি বিমান পরিচালনা করেন) বছরে একবার সাউথ নরওয়ে যান। সেখানে যেতে তার সময় লাগে ২৪ ঘন্টা, যার ফলে এই ২৪ ঘন্টাই তাকে আকাশ পথে অবস্থান করতে হয়। আর এই যাত্রা পথে সূর্য তার থেকে আড়াল হয়না, বিধায় তিনি ২৪ ঘন্টাই সূর্যের কিরণ দেখতে পান। এখন মুতারাম মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, ক্যাপ্টেন তৌসিফ সাহেবের এই ২৪ ঘণ্টার (১ দিন) নামাজের ব্যাপারে শরীয়তের কি নির্দেশনা?
নিবেদক মো: আব্দুলাহ ফয়সাল
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে যে সব অবস্থানে স্বাভাবিক প্রক্রিয়ায় সূর্য উদয় ও অস্ত না যাওয়ায় রাত-দিন নির্বাচন করা সম্ভব হয় না, ঐ সব ক্ষেত্রে স্বাভাবিক দিনের হিসাব করতঃ পাঁচ ওয়াক্তের নামাজ সম্পাদন করবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তৌওসিফ সাহেব সাউথ নরওয়ে সফর অবস্থায় ২৪ ঘণ্টা সূর্য উদীত অবস্থায় থাকায় তিনি কোন স্বাভাবিক দিনের হিসাব করে প্রতি ওয়াক্ত নামাজের মাঝে নির্দিষ্ট ব্যাবধান রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
(সহিহ মুসলিম হাদীস নং ৭৩৩৩, তাকমিলা ফাতহুল মুলহিম ৬/১৯২, দারুল উলুম করাচী, ইমদাদুল আহকাম ১/৪০৫ দারুল উলুম করাচী)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল