মুহতারাম মুফতি সাহেব, আমাদের এলাকার এক ভদ্রলোক ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন, যার কারণে ঢাকাতেইতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, ঢাকা থেকে যখন গ্রামে আনা হয়। গ্রামে ও জানাযার নামাজ অনুষ্ঠত হয়, এখন আমার জানার বিষয় হলো, ইসলামী শরীয়ত অনুযায়ী দ্বিতীয় জানাযার হুকুম কি? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী,
الجواب بملهم الصدق والصواب
হানাফী মাযহাব মতে মৃত ব্যাক্তির ওলী ( শরয়ী অভিভাবকের) অংশগ্রহণ কিংবা অনুমতি সাপেক্ষে জানাযার নামাজ একবার পড়াই বিধিত। ফলে মৃত ব্যক্তির শরীয়ত স্বীকৃত গুলি (অভিভাবকের) অংশগ্রহণ কিংবা অনুমতি সাপেক্ষে একবার জানাযার নামাজ পড়ার পর অন্য কোন বিবেচনায় দ্বিতীয়বার জানাজার নামাজ আদায় করা জায়েজ হবে না। অবশ্য ওলির অংশগ্রহণ কিংবা অনুমতি ব্যতীতই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে থাকলে ওলির জন্য দ্বিতীয়বার জানাজার জামাত করার অবকাশ আছে।
সুতরাং প্রশ্নোক্ত মৃত ব্যক্তির প্রথম জানাজার নামাজ তার ওলির অংশগ্রহণ কিংবা অনুমতি সাপেক্ষে হয়ে থাকলে পুনর্বার জামাত অনুষ্ঠিত করা শরীয়ত সম্মত হয়নি। অন্যথায় তা জায়েজ বলে গণ্য হবে।
(হিদায়া ১/৪১৫ বুশরা, মাবসূত ১৭৯রাশিদিয়্যাহ, আব্দুর রুল মুখতার ২/১৪৪
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল