মুহতারাম! আমি একজন আলেমের মুখে শুনেছি সেজদার মধ্যে কারো উভয় পা উঠে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে। জানার বিষয় হলো; উক্ত আলেমের বক্তব্য বাস্তব সম্মত কিনা? এক্ষেত্রে কোন ব্যাখ্যা থাকলে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক মুহাম্মদ আশরাফ জিয়া

 

الجواب بملهم الصدق والصواب

 

হানাফী মাযহারের গ্রহণযোগ্য মতানুযায়ী সেজদার মধ্যে উভয় পা সর্বনিম্ন এক রুকন পরিমাণ বা তার বেশী সময় যমিন থেকে সম্পূর্ণ পৃথক রাখলে নামায সহীহ হবে না। ফলে পুরো সেজদার মধ্যে উভয় পা অথবা এক পা যমিনে রেখে সিজদা করা

হলে নামায শুদ্ধ হয়ে যায়। তবে উযর ব্যতিত এক পা রেখে নামাজ পড়া মাকরুহে তাহরিমী বলে গণ্য হয়। সুতরাং পুরো সিজদার মধ্যে উভয় পা সর্বনিম্ন এক রোকন পরিমাণ জমিনে না রাখলে নামাজ ফাসিদ হয়ে যায়, এক্ষেত্রে নামাজ দোহরানো আবশ্যক হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আলোচ্য ব্যাখ্যা সাপেক্ষে উক্ত আলেমের কথা বাস্তব সম্মত বলে গণ্য হবে।

উল্লেখ্য: এক রুকনের সর্বনিম্ন পরিমাণ হলো তিনবার ‘সুবহানাল্লাহ’ বলা পরিমাণ সময়। বলা বাহুল্য কোন কোন ফকিহ গণ তিন তাসবীহ পর্যন্ত পা জমিনে রেখে বাকি সময় উভয় পা উঠিয়ে রাখলে নামাজ ফাসিদ হবে না মর্মে ফতোয়া দিয়েছেন। আমাদের কাছে অধিকাংশ ফকিহদের মতামতই প্রধান্য। যা উপরে বলা হলো।

(হিন্দিয়া ১/১২৮ দারুল ফিকর, হাশিয়াভূত তাহতাবী, পৃ:৪৭৪, রশিদিয়্যাহ, আল বাহরুর রায়েক ১/৫৫৫, যাকারিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল