মুহতারাম, হানাফী মাযহাব অনুযায়ী তারাবির নামাজ ২০ রাকাত। এখন কোন ব্যক্তি অলসতার দরুন ৮ রাকাত পড়েন। জানার বিষয় হচ্ছে, আট রাকাত পড়ায় কি তার নামাজ হবে কিনা? এবং তারাবি ২০ রাকাত পড়ার বিধান কি?

 

নিবেদক: আবু সালেহ

 

الجواب بملهم الصدق والصواب

 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন সূত্রে তারাবির রাকাত সংখ্যার বিষয়টি প্রমাণিত না হলেও সামান্য জয়ীফ এমন হাদিস দ্বারা ২০ রাকাত প্রমাণিত। সামান্য জয়ীফ হাদিসটি হযরত ওমর রাযিআল্লাহু তা'আলা আনহু এর যুগে সংগঠিত সাহাবায়ে কেরামের ইজমা এবং সাহাবী ও তাবিয়াদের সামগ্রিক আমলের প্রেক্ষিতে তা বিশুদ্ধ হাদিসের অন্তর্ভুক্ত। তাই অধিকাংশ আইম্মায়ে মুজতাহিদিনের ভাষ্যমতে, রমজান মাসে এশার নামাজের পর ২০ রাকাত তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা। ৮ রাকাতের ও কোনো বিশুদ্ধ হাদিস বিদ্যমান নেই। যে হাদীসটি পাওয়া যায় তা খুবই দুর্বল হওয়ায় এবং সাহাবা তাবেঈনদের আমল তার বিপরীত হওয়া বর্জনীয়। সুতরাং ৮ রাকাআত পড়লে নফলের সওয়াব পাওয়া গেলেও তারাবির সুন্নত নামাজ আদায় হবে না। তাই ৮ রাকাআত পড়লে সুন্নাত তারাবি তরক করায় গুনাগার হতে হবে।

(মুখতার ১২৮ দারুল বাশায়ের, ফিকহে হানাফি ১/৪২৭ দারুল কলম, হেদায়া ১/৩০৯ বুশরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল