একবার নামাজে ইমামের অজু ছুটে যায়, তিনি নামাজ ছেড়ে পিছনের একজনকে হালকা টেনে ইমাম বানিয়ে চলে যান, এদিকে ঘটনাক্রমে ঐ ব্যক্তির অজু ইমামের আগেই ভেঙে গিয়েছিলো। তাই সেও তৃতীয় একজনকে স্থলাভিষিক্ত বানায়, এখন জানার বিষয় হল, এভাবে অজুবিহিন ব্যক্তিকে স্থলাভিষিক্ত বানানোর বিধান কি? দ্বিতীয় ইমাম তৃতীয়জনকে স্থলাভিষিক্ত বানানোর মধ্যবর্তি সময়ে নামাজের হুকুম কি? কারণ বাহ্যিকভাবে ঐ সময়টাতে কোন ইমামই ছিলোনা, বাস্তবতার নিরিখে দ্বিতীয় ব্যক্তির অজু না থাকায় সে তো ইমামই সাব্যস্ত হয়নি। তদুপরি অন্যজনকে স্থলাভিষিক্ত বানানো সহিহ হয়েছে কি?
নিবেদক: ইব্রাহিম খাঁন
الجواب بملهم الصدق والصواب
ইসলামী শরীয়া মতে নামাজান্তে ইমামের হদস হয়ে গেলে ইমামতির যোগ্যতা রাখে এমন ব্যক্তিকেই ইমামের স্থলাভিষিক্ত করা আবশ্যক, অন্যথায় ইমাম মুক্তাদি সবার নামাজ ফাসেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রথমত ইমামের জন্য অজুবিহিন ব্যক্তিকে খলিফা বানানো সহিহ হয়নি। দ্বিতীয়ত অজুবিহিন ব্যক্তি যেহেতু ইমামতির যোগ্যতাই রাখেনা তাই অযোগ্য ব্যক্তিকে স্থলাভিষিক্ত বানানোর কারণে ইমাম ও মুক্তাদি সবার নামাজ ফাসেদ হয়ে গেছে।
(ফিকহুল হানাফী-১/২৭৪, দা.ক. দুররুল মুখতার-২/৪২২ আযহার, মুহীতুল বুরহানী- ২/২৯৪ ইদা.কু.)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল