মুহতারাম, মাওলানা ফাহাদ তাদের এলাকার মসজিদে একদিন ফজরের নামাজ পড়াতে গিয়ে "সুরা কলম' তেলাওয়াত শুরু করেন। যখন তিনি إنا بلوناهم كما بلونا أصحاب الجنة এই আয়াতে আসেন। তখন তিনি أصحاب الجنة এর পরিবর্তে أصحاب الجحيم পড়েন এবং ভুল বুঝতে পেরে আবার শুরু থেকে পড়তে থাকেন এই আশায় যে, পিছনে বিদ্যমান থাকা হাফেজ সাহেব লোকমা দিবেন। এভাবে তিনবার করেন। কিন্তু কেউ লোকমা দেননি। তিনি আগে বেড়ে আর তেলাওয়াত করেন নি। বরং রুকুতে চলে যান। এভাবে নামাজ শেষ করেন। জানার বিষয় হলো শরীয়তের দৃষ্টিতে উনার নামাজের হুকুম কি?
নিবেদক মোঃ মফিজুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে নামাজে কেরাতের ক্ষেত্রে এক শব্দের স্থলে অন্য শব্দ পড়ার দ্বারা যদি অর্থের এমন বিকৃতি ঘটে যার প্রতি বিশ্বাস স্থাপনে ঈমান ধ্বংস হয়ে যায় তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফাহাদ সাহেব"أصحاب الجنة (বাগানের মালিক) এর স্থলে أصحاب الجحيم (জাহান্নামবাসী) পড়ার ফলে বাহ্যিকভাবে অর্থ বিকৃতি ঘটলেও তার প্রতি বিশ্বাস স্থাপনে ঈমান ধ্বংস না হওয়ায় উক্ত নামাজ ফাসেদ হয়নি।
(আল মুহীতুল বুরহানী ২/৬৬-৬৭ তাতারখানিয়া ২/৯৬-৯৭ বাযযাজিয়্যাহ ১/৩০)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল