প্রশ্ন:মুহতারাম! আমার আব্বা আমার এক আত্মীয়ের সঙ্গে অংশীদারিতে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। ব্যবসার মূলধন উভয়ের সমান হারে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই আত্মীয়ের কাছে দোকানের সিকিউরিটি বাবদ প্রদেয় অর্থ ছিল না। তাই তিনি আমার আব্বার কাছ থেকে টাকা ঋণ নেন এবং পাঁচ বছর পর সেই ঋণ পরিশোধ করেন। জানার বিষয় হলো, আমার আব্বার ওপর ওই টাকার বিগত পাঁচ বছরের যাকাত ফরজ হবে কি না?
উল্লেখ্য, ওই আত্মীয় বিগত পাঁচ বছর প্রতিবছর এই টাকার যাকাত দিয়েছেন। তাঁর ধারণা ছিল, এই টাকা যেহেতু তাঁর পক্ষ থেকে সিকিউরিটি হিসেবে জমা ছিল, তাই এর যাকাত তাঁকেই দিতে হবে।
নিবেদক:আশরাফ জিয়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে সাধারণ ঋণের যাকাত বছরান্তে ঋণদাতার ওপর আরোপিত হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আব্বার প্রদত্ত ঋণের যাকাত তাঁর নিজের ওপর আবশ্যক। ফলে উক্ত টাকা হস্তগত হওয়ার পর তাঁকে ওই টাকার বিগত পাঁচ বছরের যাকাত আদায় করতে হবে।
এক্ষেত্রে আপনার আত্মীয়ের পক্ষ থেকে ওই ঋণের যাকাত হিসেবে আদায়কৃত অর্থ নফল সদকা হিসেবে গণ্য হবে।
রেফারেন্স:হিদায়া, (২/১০, মাকতাবা বুশরা)নুরুল ঈযাহ, (পৃ. ২৬২, মাকতাবাতুস সালাম)আদ-দুররুল মুখতার, (৩/২৮১, মাকতাবা রশিদিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল