প্রশ্ন:মুহতারাম! আমরা জানি, যাকাতের টাকা তার হকদারকে মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। অথচ মাদ্রাসাগুলোতে যে যাকাতের টাকা দেওয়া হয়, তা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া হয় না; বরং সম্পূর্ণ টাকা মুহতামিম সাহেবের কাছে দেওয়া হয়। জানার বিষয় হলো, এভাবে যাকাত দিলে তা আদায় হবে কি না? দলিলসহ জানালে উপকৃত হব।

নিবেদক:মুসলিম উদ্দিন

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরিয়তে যাকাতের টাকা গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে সরাসরি অথবা তাঁর উকিলের কাছে দিয়ে মালিক বানিয়ে দিতে হয়। অন্যথায় যাকাত আদায় হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুহতামিম সাহেব যদি যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রদের পক্ষ থেকে নিযুক্ত উকিল হন অথবা কোনো গরিব ব্যক্তিকে মুহতামিম সাহেব মালিক বানিয়ে দেন, তাহলে উভয় অবস্থায় তাঁর মাধ্যমে যাকাত আদায় হয়ে যাবে। এতদ্ভিন্ন শুধু মুহতামিম সাহেবকে যাকাতের টাকা দিলে অথবা তিনি যাকাতের নির্ধারিত খাত ব্যতীত অন্য কোনো খাতে তা ব্যয় করলে যাকাত আদায় হবে না।

রেফারেন্স:রদ্দুল মুহতার, (২/১৮৭, যাকারিয়া)ফাতাওয়ায়ে শামী, (২/১২৭, যাকারিয়া)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল