প্রশ্ন:মুহতারাম! আমার ছোট বোনের প্রায় নয় তোলা স্বর্ণ ছিল। এক বছর পূর্ণ হওয়ার পর যাকাত আদায়ের আগেই তা থেকে পাঁচ তোলা স্বর্ণ চুরি হয়ে যায়। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার বোনের ওপর যাকাত আদায় করা ওয়াজিব কি না? জানালে উপকৃত হব।
নিবেদক:আব্দুল্লাহ আশরাফ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তে যাকাতের নেসাবে বছর পূর্ণ হওয়ার পর যদি সম্পদের কোনো অংশ ধ্বংস হয়ে যায়, তাহলে ওই পরিমাণ সম্পদের যাকাত রহিত হয়ে যায়।সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বোনের কাছে থাকা অবশিষ্ট স্বর্ণের যাকাত দিতে হবে।
রেফারেন্স:মুলতাকাল আবহুর, (১/৩০১, আল-মানার)ইখতিসারুর রিওয়ায়াহ, (১/২৩৯, দারুল কুতুবিল ইলমিয়া)আল-ওয়ালওয়ালিজিয়্যাহ, (১/১৯৩, দারুল ঈমান)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল