প্রশ্ন:মুহতারাম! জনাব রফিক সাহেব একজন সৌখিন মানুষ। সর্বক্ষেত্রে তিনি দামি দামি জিনিস ব্যবহার করেন। ঘরের সৌন্দর্যবর্ধনের জন্যও তিনি প্রয়োজনের অতিরিক্ত দামি দামি কাচের জিনিসসহ আরও অনেক কিছু ক্রয় করেন। জানার বিষয় হলো, এসব জিনিসের কারণে তাঁর ওপর যাকাত ফরজ হবে কি না? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মুহা. শাহাদাত হুসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত ফরজ হওয়ার শর্ত হলো, প্রয়োজনের অতিরিক্ত বর্ধনশীল সম্পদের মালিক হওয়া। অন্যথায় যাকাত আবশ্যক হয় না।
সুতরাং প্রশ্নোল্লেখিত ক্ষেত্রে জনাব রফিক সাহেবের ঘরের সৌন্দর্যবর্ধনের জন্য ক্রয়কৃত প্রয়োজনাতিরিক্ত কাচের জিনিসপত্র ইত্যাদি বর্ধনশীল তথা ব্যবসায়িক পণ্য না হওয়ায় এগুলোর ওপর যাকাত আসবে না। অবশ্য এগুলো কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত হবে।
রেফারেন্স:আসল, (২/৯৭, আহরার)ফাতাওয়ায়ে হিন্দিয়া, (১/১৭২, যাকারিয়া)ফাতাওয়ায়ে তাতারখানিয়া, (৩/১৭৩, ফারুকিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল