প্রশ্ন:মুহতারাম! আমি মুহা. জাহাঙ্গীর। ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা রেখেছিলাম। দুই বছর পর তা ১৭ লক্ষ টাকায় পরিণত হয়েছে। জানার বিষয় হলো, সুদমিশ্রিত মোট ১৭ লক্ষ টাকার ওপর যাকাত আসবে, নাকি শুধু মূল টাকার ওপর? শরিয়তের দৃষ্টিতে সুদের টাকা নিজ প্রয়োজনে ব্যবহার করা যাবে কি? অথবা কোনো খাতে ব্যবহার করার অনুমতি থাকলে বিস্তারিত জানাবেন। এ ক্ষেত্রে করণীয় কী, তাও জানাবেন।
নিবেদক:মুহাঃ মিনহাজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে হারাম মালের ওপর যাকাত ওয়াজিব হয় না; বরং তা সম্ভব হলে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আবশ্যক। অন্যথায় সওয়াবের নিয়ত ছাড়া কোনো অসহায় ব্যক্তিকে সদকা করে দেওয়া আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মূল ১০ লক্ষ টাকার ওপর যাকাত আসবে। বাকি সাত লক্ষ টাকা সুদ হওয়ায় তার ওপর যাকাত আসবে না এবং তা নিজ প্রয়োজনে খরচ করাও যাবে না। বরং তা ব্যাংক থেকে উত্তোলন করে কোনো অসহায় ব্যক্তিকে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেবেন অথবা সমাজসেবামূলক কোনো কাজে ব্যয় করবেন।
রেফারেন্স:মিনহাতুল খালেক, (২/৩৫৯, যাকারিয়া)রদ্দুল মুহতার, (৩/২৫৯, আযহার)তাতারখানিয়া, (৩/২৩৩, যাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল