আমি যথারীতি নামায আদায় করে থাকি এবং আমি সাহেবে তারতীবও। একদা আমার জোহর ও আছর কাজা হয়ে যায়ে, যার স্মরণ আমার দুদিন পর আসে। অতঃপর আমি ওই দুই ওয়াক্ত সালাত কাজা করে নেই।  জানার বিষয় হল; এই দুইদিন যাবত আমি যে নামায পড়েছি তার কাজা করতে হবে? এক্ষেত্রে কি হুকুম?

নিবেদক: মোঃ আব্দুল্লহ নোমান ফয়সাল

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে সাহেবে তারতীব (যার জিম্মায় কোন নামায কাজা নেই) এর কোন নামায ছুটে গেলে উক্ত ছুটে যাওয়া নামায এবং তৎপরবর্তী ওয়াক্তিয়া নামায আদয়ের ক্ষেত্রে তারতীব রক্ষা করা তথা প্রথমে ছুটে যাওয়া নামায আদায় করা ওয়াজিব। তারতিব রক্ষা না করে ওয়াক্তিয়া নামায পড়ে ফেললে তা ফাসিদ হয়ে যায়। অবশ্য কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওয়াক্তিয়া পড়ে ফেললে কিংবা ছুটে যাওয়া নামায আদায়ের পূর্বে ছয় ওয়াক্ত বা তার চেয়ে বেশি নামায আদায় করে নিলে উক্ত ওয়াক্তিয়া নামায সহিহ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি যেহেতু ছুটে যাওয়া নামাজের বিষয় ভুলে গিয়ে দু'দিন ওয়াক্তিয়া নামায আদায় করেছেন, তাই আপনার উক্ত দুদিনের নামায সহীহ হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় শুধু উক্ত কাজা হয়ে যাওয়া যোহর ও আসরের নামায আদায় করে নিলে যথেষ্ট হয়ে যাবে। উক্ত দুদিনের নামায কাজা করা লাগবে না।

রেফারেন্স: (সহিহ মুসলিম হাদিস নং ৬৮৪, দারুল হাদিস, কানষ ১/১২৮ বুশরা, হাসিয়াতুত তাহতাবী -১/৩০৫ আল আরাবিয়া, ফতোয়ায়ে শামী ২/৬৩৭ রশিদিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল